সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ও তার স্ত্রী বিরুদ্ধে শত কোটি টাকার মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে ১০৭ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬৬২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম মঙ্গলবার সন্ধ্যায় দুদক যশোরের কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করেন।

সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ৮৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭৯ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছে।

এদিকে সহকারী পরিচালক খোরশেদ আলমের মামলায় উল্লেখ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সাথে যোগসাজসে ২৩ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৫৮৩ টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি ১০টি ব্যাংক হিসেবে এসব লেনদেন পরিচালনা করেন। এ কারণে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন জানান, দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit