মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

গত ১৫ বছর গণমাধ্যম জনগণের কথা বলেনি: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম জনগণকে ‘ফেইল’ করেছে। তারা জনগণের কথা বলেনি। অনেক ক্ষেত্রে যা করেছে, সেটা হলো তাঁবেদারি। এমনই নিচু পর্যায়ে তাঁবেদারি হয়েছে যে, এখন কেউ কেউ বলছেন এদের অনেকের হাতে রক্ত আছে।’

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালের দিকে দুই জন সাংবাদিদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছিল। বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধন ছিল বলে অভিযোগ ছিল। ওই সাংবাদিকদের যদি বিচার হয়, তাহলে গত ১৫ বছরে যে সমম্ত সাংবাদিক ভায়োলেন্স, সরকারের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও গুমকে লেজিটিমাইজড করেছে তাদের কেন বিচার হবে না।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মিডিয়া কমিশনের মূল লক্ষ্য হলো, ‘বাংলাদেশে এমন একটা মিডিয়া ইন্ডাস্ট্রি চাই যেখানে কোনো ধরনের কৌআশন, ভয়-ভীতি, অ্যাডমিনিস্ট্রিটিভ চাপ, লিগ্যাল রিপ্রেসিভ ল দ্বারা আক্রান্ত ছাড়া মিডিয়া যাতে তার মতো করে দাঁড়াতে পারে।’

সিজিএসের চেয়ারপারসন মুনিরা খানের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ, পারভীন এফ চৌধুরী, জায়মা ইসলাম, ডিজিটাল রাইট বিডি’র প্রতিষ্ঠাতা মিরাজ আহমেদ চৌধুরী, এএফপির ফ্যাক্ট চেকার কদরুদ্দীন শিশির ও নাগরিক কমিটির সদস্য তুহিন খান প্রমুখ। সংলাপ সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit