শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

উপকূলে ঝরতে পারে বৃষ্টি, শীত নিয়ে নতুন বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির দেখা মিলেছে। এ অবস্থায় আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে বলে পূর্বাসভাসে জানানো হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit