সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

আশুলিয়ায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার; আটক-১৫

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় আসামী ধরতে গিয়ে পুলিশের এক এসআই হামলার শিকার হয়েছেন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় ১৫ জনকে আটক করেছেন পুলিশ। শনিবার সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক। 
এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার  সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. রবিউল ইসলাম। তিনি আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)হিসাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 
স্থানীয়রা জানান, আশুলিয়ার ওই এলাকায় অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়ার ভাই রাকিব ভুইয়াকে ব্যাটমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে পেয়ে রাজন ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন। পরে থাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ। 
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক  বলেন, একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন। এঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit