রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ম্যাচসেরা জাকের, সিরিজসেরা মেহেদী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ এই স্পেলের পর মেহেদী এরপর আর বোলিংয়ে আসেননি। দলীয় ১৪তম ওভারে পয়েন্ট অঞ্চলে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পাওয়াই তার কারণ। মাঠের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় ৩০ বছর বয়সি ক্রিকেটারকে। ততক্ষণে বাংলাদেশ ছিল জয়ের দ্বারপ্রান্তে, মেহেদীও সিরিজসেরা হওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠলেন। ১৪ ওভার শেষে ৬ উইকেটে ৯৬ রান করে উইন্ডিজ। শেষ পর্যন্ত ১০৯ রানে অলআউট হয় দলটি। বাংলাদেশ পায় ৮০ রানের জয়।

তিন ম্যাচের সিরিজজুড়ে দারুণ বল করেছেন মেহেদী। কতটুকু দারুণ, পরিসংখ্যান না দেখলে তা বোঝা দুরূহ। প্রতি ৫.৭৫ রান দেয়ার বিপরীতে একটি করে উইকেট নিয়েছেন তিনি, মোট উইকেটসংখ্যা ৮। ইকোনমি ৪.১৮। তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাটেও ৩৭টা গুরুত্বপূর্ণ রান করেছেন। ফলে প্রত্যাশিতভাবেই তার হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।
পুরো সিরিজ বিবেচনায় নায়ক মেহেদী হলেও শেষ ম্যাচে সবচেয়ে উজ্জ্বল জাকের আলী অনিক। তার ঝড়ে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পরও স্বাগতিকদের ১৯০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জাকের ৪১ বলে খেলেন ৭২ রানের ইনিংস। যে ইনিংসে চারের চেয়ে ছয়ই বেশি। ৩ চারের পাশাপাশি তার ছয় ৬টি। ফলে ক্যারিয়ারের প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি।

ক্যারিবীয়ান সফরে মেহেদী কেবল টি-টোয়েন্টি সিরিজে খেললেও জাকের তিন ফরম্যাটের দলেই ছিলেন। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। লঙ্গার ফরম্যাটে ১৭৬ ও টি-টোয়েন্টিতে ১২০ রান করেছেন। ওয়ানডেতে ১১৩ রান নিয়ে হয়েছিলেন পঞ্চম সর্বোচ্চ সংগ্রাহক।

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit