শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাচ্ছে চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : আঞ্চলিক পরিবহন কেন্দ্র হিসাবে উত্তর-পূর্বের শহরের অবস্থানকে মজবুত করতে বিশ্বের বৃহত্তম কৃত্রিম-দ্বীপ বিমানবন্দর তৈরি করছে চীন। লিয়াওনিং প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, দালিয়ান জিনঝোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কৃত্রিম দ্বীপের বুকে তৈরি হবে।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে ১২.৪৮ বর্গকিমি এবং জাপানের ওসাকা বিমানবন্দরের চেয়ে ১০.৫ বর্গ কিলোমিটার বড় হতে চলেছে কৃত্রিম দ্বীপের উপর তৈরি ওই আন্তর্জাতিক বিমানবন্দরটি। উল্লেখ্য, হংকং এবং ওসাকা উভয় বিমানবন্দরই কৃত্রিম দ্বীপে তৈরি।

এভিয়েশন কনসালট্যান্সি’র প্রতিষ্ঠাতা লি হ্যানমিংয়ের কথায়, ‘‘বন্দরনগরী দালিয়ানের জনগণের জন্য এই বিমানবন্দর একটা বড় উপহার হতে চলেছে।’’

উল্লেখ্য, দালিয়ান জিনঝুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরটি এখনও তৈরি হচ্ছে। কিন্তু কেন কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করছে চিন?

অবস্থানগত কারণ চিনের কাছে গুরুত্বপূর্ণ উত্তর-পূর্বের শহর দালিয়ান। জাপান এবং দক্ষিণ কোরিয়া— এই দুই দেশের সঙ্গে চীন ব্যবসা করে মূলত এই বন্দর শহরের মাধ্যমেই।

দালিয়ানের জনসংখ্যা ৬০ লক্ষের বেশি। বোহাই স্ট্রেটের উত্তর প্রান্তে উপদ্বীপে অবস্থিত শহরটি তেল শোধনাগার, বন্দর, ব্যবসা এবং উপকূলীয় পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনেক দিন ধরেই।

আর তাই প্রতিবেশীদের সঙ্গে ব্যবসা মজবুত করতে এবং আঞ্চলিক পরিবহণ কেন্দ্র হিসাবে ডালিয়ানকে প্রাধান্য দিতে, সেই শহরের কাছেই ওই কৃত্রিম দ্বীপ-বিমানবন্দর তৈরি করতে চাইছে ড্রাগনের দেশ।

সরকারি ওয়েবসাইট অনুযায়ী, কৃত্রিম দ্বীপে তৈরি হওয়া দালিয়ান জিনঝুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি রানওয়ে এবং একটি নয় লক্ষ বর্গমিটারের টার্মিনাল থাকবে।

ওয়েবসাইটে এ-ও বলা হয়েছে, উন্নত ভৌগোলিক অবস্থানের কারণে বিমানবন্দরটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হয়ে উঠবে।

কর্তৃপক্ষের দাবি, ওই বিমানবন্দর দিয়ে প্রাথমিক ভাবে প্রতি বছর ৪ কোটি ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। পরবর্তী কালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে বছরে আট কোটি।

‘এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল’-এর চায়নার প্রতিনিধিদের দাবি, প্রতি বছর ১০ লক্ষ টন মাল ওই বিমানবন্দর দিয়ে রফতানি হবে।
দালিয়ান জিনঝুয়াং বিমানবন্দর তৈরিতে খরচ হচ্ছে ৪৩০ কোটি ডলার। ২০৩৫ সালের মধ্যে বিমানবন্দরটির নির্মাণকাজ শেষ হবে বলেও মনে করছেন কর্মকর্তারা।

অগস্ট মাস থেকেই বিমানবন্দর তৈরি করতে ৭৭ হাজার বর্গমিটার জমি পুনরুদ্ধার করার কাজ শুরু হয়েছিল। টার্মিনাল ভবনের ভিত্তি স্থাপনের পরিকল্পনাও শুরু হয়েছে বলে খবর।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit