শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। শার্শায় মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাগজপুকুর সৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।

শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ ছাড়া সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান সিকদার,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজিব হাসানসহ স্থানীয় স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এ দিন সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসের মিনি স্টেডিয়ামে উপজেলা পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে কুজকাওয়াজ শরীর চর্চায় অংশ গ্রহন করেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, যুবদলের সাবেককেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান লিটন। পরে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজিব হাসান’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ওসি আমির আব্বাস, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয় শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, সদস্য আশরাফুল আলম বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধাগন, মিডিয়াকর্মী ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকাগণ প্রমুখ।

অপরদিকে, এদিন সকালে বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বেনাপোল স্থলবন্দর, বিএনপি, পোর্ট থানা, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তারা বিজয় র‌্যালি নিয়ে আসে। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এর আগে, রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit