বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

নেপাল কাবাডি লিগে দল পেলেন ৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : নেপালের কাবাডি লিগে (এনকেএল) দল পেয়েছেন বাংলাদেশের ৫ খেলোয়াড়। তারা হলেন- মনিরুল চৌধুরী, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, শাহ মোহাম্মদ শাহান ও সবুজ মিয়া।

অলরাউন্ডার মনিরুল চৌধুরী ও ডিফেন্ডার সবুজ মিয়া পোখারা লেকার্সে, অলরাউন্ডার ইয়াসিন আরাফাত ধানগাদি ওয়াইল্ড কেটসে, রেইডার মিজানুর রহমান কাঠমান্ডু ম্যাভেরিক্সে ও রেইডার শাহ মোহাম্মদ শাহান হিমালায়ান রেইডার্সে খেলবেন।

বাংলাদেশ থেকে ৬ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, নিলামে যাওয়া ৬ খেলোয়াড়েরই দল পাওয়ার কথা ছিল। এই কাবাডি লিগে ড্রাফটিং প্রক্রিয়া চালু আছে। আশা করছি, বাংলাদেশের ৬ জনই খেলতে পারবেন।

নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করছে ৬ ফ্র্যাঞ্চাইজি। ১৭ জানুয়ারি শুরু হয়ে আসরটি শেষ হবে ১ ফেব্রুয়ারি। নেপাল ছাড়াও কাবাডি লিগের পরিকল্পনা নিয়েছে অন্য কিছু ফেডারেশনও। সেখানে খেলোয়াড় পাঠাতে যোগাযোগ রাখছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit