শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য আজ শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। হস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit