বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে রিজওয়ান-আফ্রিদির উন্নতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ছন্দে নেই বাবর আজম। তার পারফরম্যান্সের অবনমনের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাংকিংয়েও পড়েছে।

বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক নালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ পজিশনে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আর সাবেক অধিনায়ক বাবর আজম দুই ধাপ পিছিয়ে সপ্তম পজিশনে নেমে গেছেন।

বোলারদের র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে ২০তম পজিশনে আছেন পাকিস্তানের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। তবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা ট্র্যাভিস হেড। দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন ইংলিশ ও ভারতীয় তারকা ফিল সল্ট আর তিলক ভার্মা। ইংল্যান্ডের জস বাটলার এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ইংলিশ তারকা আদিল রশিদ। দ্বিতীয় পজিশনে শ্রীলংকান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা আর তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit