রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নড়াইলে মাশরাফি ও তার বাবার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মাশরাফিসহ মামলায় ২৯৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাদি হয়ে গতকাল সোমবার রাতে লোহাগড়া থানায় মামলাটি করেন। কাজী ইয়াজুর রহমান উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের শওকত কাজীর ছেলে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্মসূচি পালন করতে বের হয়। সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীরা জড়ো হলে তাদের পথরোধ করে, জীবননাশের হুমকি দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা লক্ষ্মীপাশা সেতুতে ছাত্র-জনতার ওপর হামলা করেন। তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

ককটেল বিস্ফোরণ ঘটান। আশপাশের বাড়ি ও দোকানপাট এবং বাস ও ইজিবাইক ভাঙচুর করেন। এতে ১৭ জনসহ অনেকে আহত হন। আসামিদের মধ্যে সরাসরি হামলাকারী, নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা আছেন। আসামিদের মধ্যে কয়েকজন গত ১৪ জুলাই মামলার বাদি কাজী ইয়াজুর রহমানকে হত্যার হুমকি দেন এবং গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সদস্য শেখ সজীবকে বেধড়ক মারধর করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit