শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : গ্রামঞ্চলে বেশ কিছুদিন ধরেন অনুভূত হচ্ছে শীতের আমেজ। এবার রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত ও কুয়াশার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সব অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit