শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ইমরানের স্ত্রী বুশরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার নতুন মামলায় টানা ১০ দিন শুনানিতে উপস্থিত না হওয়ায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন পাকিস্তানের বিশেষ আদালত।

ইমরান খানকে তোশাখানা মামলায় গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট জামিন দেন। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় সরকার তাকে মুক্তি দেয়নি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন তিনি।

ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তোশাখানা মামলায় জামিন পান বুশরা। তবে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান জামিন পাননি।

নতুন করে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ), তাতে দু’জনের বিরুদ্ধে বিদেশি উপহার হিসেবে পাওয়া দামি গয়না তোশাখানায় জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের বিশেষ জজ শাহরুখ আরজুমান্দ। আগামী সোমবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি করা হয়।

আদালত আসামিদের জামিনদারকেও নোটিস দিয়েছেন। সূত্র: ডন নিউজ

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit