শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

আয়ারল্যান্ডের কাছে হেরে গেলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : দাপট দেখিয়েই ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেই আয়ারল্যান্ডের কাছেই হেরে গেলো টাইগ্রেসরা

বৃহস্পতিবার শুরুতেই ব্যাটিং করে আগের রেকর্ড ভেঙে নতুন করে ১৬৯ রান স্কোরবোর্ডে তোলে আইরিশ মেয়েরা। কঠিন এই লক্ষ্যে শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলে বাঘিনীরা। শেষ পর্যন্ত ১২ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কুড়ি ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ড ভালো দল। সেই ধারাবাহিকতায় বজায় রাখলো প্রথম ম্যাচে। বাংলাদশের বোলারদের খুব একটা পাত্তা না দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান স্কোরবোর্ডে জমা করেছে।

জবাবে ৭২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার দিলারা আক্তার আর সোবহানা মোস্তারি। কিন্তু সেই ভিতে দাঁড়িয়ে ব্যাটাররা কিছুই করতে পারেননি। শেষদিকে শারমিন আক্তার ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছেন।

ওপেনিং জুটিতে দিলারা আর সোবহানা তোলেন ১০৩ রান। যা কিনা নারী টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের রেকর্ড। এর আগে ৮১ রানের জুটিতে রেকর্ডটি নিজেদের করে রেখেছিলেন আয়েশা আক্তার আর রোমানা আহমেদ।

শেষ দুই ওভারে দরকার ১৮ রান। হাতে ৬টি উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছতে পারলো না বাংলাদেশের মেয়েরা। জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলো প্রেন্ডারগাস্টের করা ১৯তম ওভারে।

ওই ওভারে একটি রানও নিতে পারেনি বাংলাদেশ। উল্টো স্বর্ণা আক্তার আর রিতু মনির উইকেট হারায়। আশা জাগিয়েও শেষ পর্যন্ত তাই আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। আর দিলরা আর সোবহানার রেকর্ড জুটিটি শেষ পর্যন্ত হয়ে রইলো আক্ষেপ।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit