শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ক্ষুদ্র উদ্যোক্তা সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি পল্লী ভবন হলরুমে এ ঋণ বিতরণ করা হয়। এ সময় পল্লী জীবিকায়ন প্রকল্প হতে ১৮জন সদস্যদের মাঝে ২৬ লাখ টাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা প্রকাশ কুমার রায়। প্রধান অতিথির বক্তৃতাকরেন যশোর জেলা বিআরডিবির উপ-পরিচালক বি এম কামরুজ্জামান। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ কুমার মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পল্লী
উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসের হিসাবরক্ষক সামাউল ইসলাম, মাঠ সংগঠক মদন কুমার ঘোষ, বিউটি বেগম, অনিতা বিশ্বাস প্রমুখ।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit