বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মাইক্রোবাস উদ্ধার; আটক-২ বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ   স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ্ট্রপতি সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হিলুয়াছড়া ডিভিশনে ২০২৬ সালের ‘পাতা চয়ন’ উৎসবের শুভ উদ্বোধন দৌলতপুরে ১০ লাখ টাকার চেক দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

পর্তুগালে মহান বিজয় দিবস-২৪ উদযাপনে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : পর্তুগালে মহান বিজয় দিবস-২৪ উদযাপন করবেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। আগামী ২৯ ই ডিসেম্বর লিসবনের মার্তিম মনিজ পার্কে বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন পতুর্গাললে বাংলাদেশি কমিউনিটির নেতা ও উদযাপন কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন।

গতকাল রোববার (১ ডিসেম্বর) দেশটির রাজধানীর একটি রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি । সংবাদ সম্মেলনে পর্তুগালে বাংলাদেশের বিভিন্ন জেলার ১৬টি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রানা তসলিম উদ্দিন বলেন, আমরা আশা করি ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বিজয় উৎসবে প্রায় ৫০ হাজার বাংলাদেশীর এক মিলনমেলা হবে। পর্তুগালে অবস্থিত সামাজিক ,রাজনৈতিক ,ব্যবসায়িক সকল বাংলাদেশী কমিউনিটি একত্রিতভাবে এ বিজয় দিবস উদযাপন করবো।

বিজয় উৎসবে সারাদিন কবিতা পাঠ, নাচ, গান ও শিশু কিশোরদের নিয়ে নানা আয়োজন থাকবে। মেলায় ৪০ টি এর মতো স্টলে বাংলাদেশী মানুষজন দেশীয় বিভিন্ন কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পিঠা, হস্তশিল্প ও বাংলাদেশী পণ্যের সমারোহ থাকবে।বিজয় উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব আমাদের সাথে থাকবেন।

সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ,রনি হোসাইন ,আব্দুল হাকিম মিনহাজ ,মাসুম আহমদ,শহীদ আহমদ (প্রিন্স ),শাকির হাসান,এনামুল হক, আফতাব ভূইয়া, আশরাফ,ইকবাল আহমদ কাঞ্চন , শিমুল সরকার ,আমিরুল ইসলাম নয়ন ,সজিব হোমরায় ,সমির দেবনাথ ,ছাদিকুর রহমান তালুকদার ,ছানি সুমন, নাহাজ,হাফিজ আল আসাদ ,চৌধুরী আকবর হোসাইন ,শামসুল হক,মাহদি ইসলাম ,জহিরুল হক,স্বপনীল নিশান ,শাহীন আহমদ ,সালাহ উদ্দিন প্রমূখ

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit