শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

মহাকাশ স্টেশনে হঠাৎ এতো দুর্গন্ধ কেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার বায়ুদূষণের কবলে পড়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এর আগে বেশ কিছু স্থানে ফাটল দেখা দেওয়ায় খবর পাওয়া গিয়েছিল। নাসার দাবি মতে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি নানা কারণে মারাত্মক দূষণের ঝুঁকিতে। 

এই গন্ধ ও দূষণের কারণে বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন নভোচারীরা। সম্প্রতি একটি পণ্যবাহী মহাকাশযান মহাকাশ স্টেশনে যাওয়ার পর এ আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

নাসার তথ্যমতে, ২৩ নভেম্বর ‘প্রোগ্রেস ৯০’ নামের একটি মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়া অংশে যুক্ত হয়। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের নভোচারীরা মহাকাশযানটির দরজা খোলার পরপরই গন্ধ টের পান। দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনার পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যুক্তরাষ্ট্র অংশে থাকা নোড ৩ মডিউলেও পেইন্ট স্প্রের মতো গন্ধ পাওয়া গেছে।

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ২৩ নভেম্বর সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এয়ার স্ক্রাবার ও দূষিত পদার্থ পরিষ্কার করার পর সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন স্টেশনের ভেতর বাতাসের মান স্বাভাবিক স্তরে রয়েছে। প্রতিরক্ষা হিসেবে রুশ মডিউলার ও কার্গো ক্রাফটের সংযোগ হ্যাচ বন্ধ রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit