বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

বাংলাদেশে হিন্দুরা ভালো নেই: কঙ্গনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। গতকাল শুক্রবার ২৯ নভেম্বর) কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝাড়েন তিনি।

কঙ্গনা বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খুবই দুশ্চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য। এখানে হিন্দুরা ভালো নেই। শুধু তাই নয়, এই অভিনেত্রী আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলেন অভিনেত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি নিয়ে এদেশে কোনো আন্দোলন চোখে পড়ছে না। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছে না অল আইজ অন বাংলাদেশ। বিষয়টা অবাক লাগছে।

তবে কেউ আওয়াজ না তুললেও বাংলাদেশের ওপর চোখ রাখছেন বলে জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit