সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯-এর ৭(১)(ক) অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।

এতে আর বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন, যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ অবস্থায় বাংলাদেশের যে কোনো স্থানে/জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে (02-55007600); ই-মেইলে secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫-এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবকে জানানোর আহ্বান জানাচ্ছে সংস্থাটি।

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit