রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিণী বুশরা বিবি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ইসলামাবাদে দলটির বিক্ষোভের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো। 

দ্য ডেইলি গার্ডিয়ান ও রিপাবলিক জানিয়েছে, পুলিশের অভিযানে ওই বিক্ষোভ শেষ হয়ে যায়। এরপরই পিটিআই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। যাতে দলটির শীর্ষ নেতা ও খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন। 

তবে সেখানে বুশরা বিবির অনুপস্থিতি সন্দেহ সৃষ্টি করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে। পিটিআই নেতা মরিয়ম ওয়াত্তু অভিযোগ করে বলেন, বুশরা বিবিকে অপহরণ করা হয়েছে। যদিও দলের অন্য নেতারা এই দাবি নিশ্চিত করেননি।

মানসেহরায় উপস্থিতির খবর

এরই মধ্যে খবর আসে যে, গান্দাপুর সরকারি অভিযান এড়িয়ে বেরিয়ে গেছেন এবং পরে বুশরা বিবির সঙ্গে তাকে কেপির পিটিআই-প্রভাবিত মানসেহরায় দেখা গেছে।

পিটিআই বিক্ষোভের সমাপ্তি ও সহিংস অভিযানে হতাহতের দাবি

বুধবার ইসলামাবাদে মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষে পিটিআই তাদের বিক্ষোভ সমাপ্তির ঘোষণা করে। এই অভিযানে অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

পিটিআই দাবি করেছে, হতাহতের সংখ্যা আরও বেশি এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক সমর্থক নিহত হয়েছেন।

‘রেড জোন’-এ সহিংসতা

ওইদিন ইসলামাবাদের ‘রেড জোন’-এর উচ্চ নিরাপত্তা এলাকার ব্যারিকেড ভেঙে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়। এর ফলে চারজন নিরাপত্তা কর্মী ও দুই পিটিআই সমর্থক নিহত হন।

এদিকে বুশরা বিবির নিখোঁজ হওয়ার বিষয়ে সরকার ও পিটিআই-র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসলেও, সেখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। সূত্র: দ্য ডেইলি গার্ডিয়ান ও রিপাবলিক

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit