শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

পাকিস্তানকে কাঁদানো সেই জোন্স আসছেন বিপিএলে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আসন্ন আসরে দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। সরাসরি চুক্তিতে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন জোন্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন তিনি। কানাডার বিপক্ষে ওই ম্যাচে ৪০ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ভর করেই ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
 
তবে জোন্স সবচেয়ে বেশি আলো কেড়েছেন পাকিস্তানের বিপক্ষে। ঐতিহাসিক ওই ম্যাচে পাকিস্তানকে হারানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। ডেথ ওভার এবং সুপার ওভারে চাপ সামলে দুর্দান্ত ব্যাটিং করেন এই ব্যাটার। তার নৈপূন্যেই পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে যুক্তরাষ্ট্র।   
 
জোন্স নিজের সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে। শিরোপা জিততে শেষ ৪ ওভারে যখন ষাটের বেশি রান প্রয়োজন ছিল, তখন ঝোড়ো ইনিংস খেলে সেন্ট লুসিয়া কিংসকে শিরোপা এনে দেন তিনি। ৩১ বলে ৪৮ রান করে হন ফাইনালের সেরা খেলোয়াড়।
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে জোন্সের। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিই করার সুযোগ মেলেনি তার। তবে এবারের আসরে তার ওপর ভালোভাবেই নজর থাকবে বলে ধারণা করা যাচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit