শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত তুরস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সবধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একেপি) পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি এ কথা জানান।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলের হামলায় ৪৪,২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৪,৭৪৬ জনের বেশি। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

একেপি পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘ফিলিস্তিনসহ এ অঞ্চলে শান্তি বজায় রাখতে, বিশেষ করে ইসরাইলের প্রতি আমরা প্রত্যাশা করছি যে, তারা তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে’।

তুরস্ক বারবার গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইচ্ছুক।

এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে।

এদিকে এরদোগান ইসরাইল ও লেবাননের মধ্যে বুধবার সকালে কার্যকর হওয়া অস্ত্রবিরতি চুক্তিকেও স্বাগত জানান। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কূটনৈতিক প্রচেষ্টায় এই অস্ত্রবিরতি বাস্তবায়িত হয়েছে। যা স্থানীয় সময় ভোর ৪টা থেকে কার্যকর হয়।

২০২৩ সালের অক্টোবর মাসে হিজবুল্লাহ গাজাবাসীদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন দিয়ে অব্যাহতভাবে হামলা চালায়। এরপর ইসরাইল লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে এবং গত ১ অক্টোবর থেকে স্থল অভিযানও শুরু করে। 

লেবাননে চালানো এসব অভিযানে ৩,৮২৩ জনেরও বেশি লেবানিজ নিহত এবং ১৫,৮৫৯ জনেরও বেশি নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে ইসররাইলি বাহিনীর প্রায় ৯০০ সেনা নিহত হন। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit