রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

একসময়ের সহযোদ্ধা এখন মেসির বস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : একসময়ের সহযোদ্ধা মাচেরানো এখন মেসির বস হয়েছেন। জেরার্দো মার্টিনো গত সপ্তাহে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ালে, সেই পদে অন্তর্ভুক্ত হন মাচেরানো। 

জেরার্দো মার্টিনো সরে দাঁড়ানোর পর নতুন কোচের সন্ধানে নামে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামি। দ্রুতই কোচের সন্ধান পায় তারা। মঙ্গলবার হাভিয়ের মাচেরানোকে নতুন কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সেই কাজ সেরেছে ইন্টার মায়ামি। এরপর মাচেরানো মার্টিনোর জায়গা নিলেন। 

ইন্টার মায়ামির কোচ হওয়ার আগে মাচেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের। সেই মাচেরানোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তিসংক্রান্ত আরও কিছু কাজ সারার পর মেসিদের সঙ্গে কাজ শুরু করবেন ৪০ বছর বয়সি মাচেরানো।

এদিকে আবার পথ মিলে গেল লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানোর। জাতীয় দলের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আবার একত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন মাচেরানো। তবে সতীর্থ নয়, এবার মেসির গুরু হিসেবেই কাজ করবেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার। মেসির ক্লাবেই নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মাচেরানো।

শুধু জাতীয় দলেই নয়, দুই আর্জেন্টাইন তারকা এর আগে বার্সেলোনাতেও সতীর্থ ছিলেন। মাচেরানোর সঙ্গে শুধু মেসির পুনর্মিলনই হচ্ছে না— আর্জেন্টাইন তারকার পুনর্মিলন হচ্ছে সাবেক তিন বার্সেলোনা তারকা জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজের সঙ্গেও।

এদিকে ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস জানিয়েছেন, কেন তারা মাচেরানোকে কোচ হিসেবে নিয়োগ দিলেন? এই কাজে এমন একজনকে দরকার ছিল, যিনি কিনা আমাদের বিশ্বতারকা ও অন্য খেলোয়াড়দের প্রতিভার সর্বোচ্চটা বের করে আনতে পারবেন। হাভিয়ের ফুটবলবিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে ও আন্তর্জাতিক যুব ফুটবলের কোচিং করিয়ে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।

ইন্টার মায়ামির আরেক সহমালিক ডেভিড বেকহামেরও বড় আশা নতুন কোচকে নিয়ে, ‘হাভিয়ের সব সময়ই প্রমাণ দিয়ে এসেছে— কেন সে বড় খেলোয়াড়। দৃঢ় প্রতিজ্ঞা, জানাশোনা, সহজাত প্রবৃত্তি ও খেলাটা ভালোভাবে বোঝা—সবকিছুই তাকে সেরা বানিয়েছে। তার হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আমরা রোমাঞ্চিত।

এদিকে কোচ হয়েই মাচেরানো জানিয়ে দিলেন নিজের লক্ষ্যের কথা— ‘ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই। প্রতিষ্ঠানটির উচ্চাকাঙ্ক্ষা ও অবকাঠামো আমাকে সেটি করতে সাহায্য করবে। আমি ইন্টার মায়ামির লোকজনের সঙ্গে কাজ করে ক্লাবটিকে নতুন উচ্চতায় তুলতে মুখিয়ে আছি। আমি সমর্থকদের অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই।

মাচেরানোর ইন্টার মায়ামির কোচ হওয়ার পেছনে ভূমিকা রেখেছেন মেসিও। মার্তিনো দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পরই ক্লাবকর্তা মেসির কাছে জানতে চেয়েছিলেন, কাকে তিনি পরবর্তী কোচ হিসেবে দেখতে চান।

উল্লেখ্য, আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাচেরানো খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুল এবং স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা জেতা মাচেরানো জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগও।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit