শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে এই সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কাফকো থেকে ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৫.৬২৫ মার্কিন ডলার।
 
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১০ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমতি দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪৬.৭৫ মার্কিন ডলার।
 
এছাড়া বৈঠকে গম, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে তিনি বলেন, পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit