শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দুর্গাপুরে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নেত্রকোনার দুর্গাপুরে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও ১মি. নীরবতা পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শওকত ফকির শঅওন, রব্বানী মিয়া, শহীদ পরিবারের পক্ষ থেকে আয়েশা খাতুন, খাইরুল ইসলাম, আব্দুল খালেক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী প্রমুখ। এ সময় অন্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোসাম্মাৎ জেবুন্নেছা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মোক্তাদির হোসেন সহ সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit