শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম

অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলে নীতিমালা চায় যাত্রী কল্যাণ সমিতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : জরুরি ভিত্তিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে, দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে ৪০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন এবং চালকের হাতে নামমাত্র ফি’তে লাইসেন্স দেওয়া গেলে বছরে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জরুরি ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, চট্টগ্রাম ইলেকট্রিক থ্রি-হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়া প্রমুখ। 

ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা জাতীয় মহাসড়কে চলাচল কঠোরভাবে বন্ধ করা, রাজধানীসহ দেশের শহরগুলোর প্রধান সড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা এবং জরুরি ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা ও যন্ত্রাংশ আমদানি বন্ধের সুপারিশ করেন মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে দেশে ইজিবাইকের বিস্তার লাভ করছে। রাজধানীসহ সারা দেশে প্রধান সড়কে মোটরচালিত অটোরিকশার দৌরাত্ম চরম আকার ধারণ করছে। পতিত আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরা অবৈধ অটোরিকশা পরিচালনা করে চাঁদাবাজিতে যুক্ত ছিলেন। তারা ৪০ লাখ অটোরিকশা থেকে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। ফলে এর নিয়ন্ত্রণ করা যায়নি।

তিনি আরও বলেন, অবাধে আমদানি ও দেশে সহজলভ্যভাবে তৈরি এবং রাস্তায় নামানোর অবাধে সুযোগ থাকায় অল্প পুঁজিতে লাখ লাখ শ্রমজীবী মানুষ অটোরিকশা কিনে রাস্তায় নেমে পড়েছে। প্রশিক্ষণবিহীন লাখ লাখ শ্রমজীবী মানুষের হাতে এসব অটোর স্টিয়ারিং সড়কে ভয়ানক ঝুঁকি তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তির চিত্র অনেক খারাপ। ব্যাটারিচালিত রিকশা, থ্রি-হুইলার, ইজিবাইক নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধির কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহভাবে বাড়ছে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের সড়ক থেকে ট্রাফিক পুলিশ উঠে গেলে এসব অটোরিকশা আরও বেপরোয়া ওঠে।তারা রাজধানীসহ দেশের প্রধান প্রধান সড়ক-মহাসড়কে অবাধে চলাচল শুরু করে। এতে সড়ক দুর্ঘটনা ও যানজট চরম আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নতুন সরকার অটোরিকশাসহ মোটরচালিত যানবাহন উচ্ছেদের উদ্যোগ নেয়।

সরকার রাজধানী থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করতে গেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকেরা সংগঠিত হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পথ, রেলপথে যান চলাচল বন্ধ করে দেন। এতে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে  সংবাদ সম্মেলনে ৭টি সুপারিশ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit