সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র চালু করল জামায়াত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর তুরাগে নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সকালে দলটির তুরাগ দক্ষিণ থানা শাখার উদ্যোগে বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।   

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জনসেবা রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের জাতীয় রাজনীতি গণমুখী হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।  তুরাগ দক্ষিণ থানা সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আবু সিদ্দিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন, অঞ্চল সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম, জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ আলম, আহসান হাবীব, মোহাম্মদ সাইফুর রহমান, তোফায়েল আহমেদ প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের দায়িত্ব ও কর্তব্য হলো মানবতার মুক্তি ও কল্যাণের জন্য কাজ করা। রাজনীতিকদের মুখে এমন কথা প্রতিনিয়তই শোনা যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণের সেবার পরিবর্তে নিজের সেবা, পিতামাতার সেবা, সন্তান-সন্তুতির সেবা, আত্মীয়-স্বজনদের সেবায় ব্যস্ত হয়ে পড়েন। এমনই এক শাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে রক্ষার জন্য নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা জনদুর্ভোগ লাঘব করে দেশে এক স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি ছাত্র-জনতার অর্জিত বিজয়কে টেকসই করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আন্দোলন এবং আত্মত্যাগের ফসল। তাই এই সরকারের মানুষের প্রত্যাশা অনেক। জনদুর্ভোগ লাঘব করে দেশে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি সরকারের দায়িত্ব হলেও এক্ষেত্রে তারা পুরোপুরি সফল হয়নি। তারা চেষ্টা করলেও কাঙ্খিত সফলতা আসেনি। ফলে দ্রব্যমূল্য এখনো আকাশচুম্বী। হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে। কিন্তু তাদের ভয় পেলে চলবে না বরং জনগণকে ভয় করে জনগণের কল্যাণ ও মুক্তির জন্য কাজ করতে হবে। অন্যথায় তারা জনসমর্থন হারাবে। তিনি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit