রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

মুমিনুল-লিটনের ব্যাটে একশ পার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের সকালের সেশন দেখেশুনে কাটিয়েছে বাংলাদেশ। শাহাদাত দিপুর উইকেট হারিয়ে এই সেশনে বাংলাদেশ তুলতে পেরেছে ৬৫ রান। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০৫ রান স্কোরবোর্ডে জমা করেছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ।

নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই সাবধানী হয়ে খেললেও ব্যক্তিগত ১৮ রানে কেমার রোচের বলে স্লিপে ধরা পড়েন তিনে নামা দিপু। এতে মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেটে তার ৪৫ রানের জুটি ভাঙে।

অন্যভিজ্ঞ ব্যাটিং অর্ডার নিয়ে এই টেস্টে মাঠে নামা বাংলাদেশের আশার প্রতীক হয়ে এখন ক্রিজে রয়েছেন মুমিনুল ও লিটন দাস। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চতুর্থ উইকেটে তাদের জুটিতে এসেছে ৩৯ রান। ৩৮ রানে ব্যাট করছেন মুমিনুল, লিটনের ব্যাটে এসেছে ২১ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে উইন্ডিজ। স্বাগতিকদের পক্ষে দলীয় সর্বোচ্চ ১১৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। এছাড়া ৯৭ রান করেছেন মিকাইল লুইস, ৯০ রান আসে অ্যালিক অ্যাথানাজের ব্যাটে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট গেছে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit