শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয়।

ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’

ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চার্লস ও ক্যামিলার এই সফর বলে মনে করা হচ্ছে। রাজকীয় সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের প্রস্তাবনার খসড়া তৈরি শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit