রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

লাল কার্ড ও দুই মিনিটের ঝড়ে পয়েন্ট হারাল বার্সা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৩ নভেম্বর) বালাইদসে লা লিগার খেলায় স্বাগতিক সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেষ ৮ মিনিট ১০জন নিয়ে খেলা বার্সেলোনা। প্রথমার্ধে রাফিনিয়া ও দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানদোভস্কি গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ম্যাচের শেষ দিকে আলফনসো গঞ্জালেস ও উগো আলভারেজের গোলে ম্যাচে সমতায় ফেরেন স্বাগতিকরা।

২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম ২ গোলের লিড নেয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয় ব্যাপার যে, সেবারও বার্সার প্রতিপক্ষ ছিল সেল্টা ভিগো। সেবার এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচটা ড্র করেছিল কাতালান জায়ান্টরা। ৯৬ মিনিটে সেল্টার পক্ষে সমতাসূচক গোলটি করেছিলেন ইয়াগো আসপাস। এই নিয়ে লিগে টানা দুই ম্যায়ে পয়েন্ট হারাল বার্সা। আন্তর্জাতিক বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হ্যান্সি ফ্লিকের দল।

চোটের কারণে এদিনও লামিনে ইয়ামালকে ছাড়াই মাঠে নামে বার্সা। যে কারণে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে তাদের। তবে ১৫ মিনিটের সময় প্রথম ভালো আক্রমণ থেকেই লিড পায় বার্সা। রাফিনিয়া দলকে এগিয়ে দেয়। নিজেদের অর্ধ থেকে লম্বা করে বল বাড়ান জুলস কুন্দে। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১৩ গোল করলেন রাফিনিয়া। এই ব্রাজিলিয়ানের নামের পাশে আছে ১০টি অ্যাসিস্টও। লিগে এখন পর্যন্ত ৮ গোল করেছেন তিনি। যা তিন মৌসুম আগে ক্লাবটিতে যোগ দেয়ার পর সর্বোচ্চ।
৪১ মিনিটে দুরূহ কোণ থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান লেভানদোভস্কি। কিন্তু অফসাইডের কারণে গোল পায়নি বার্সা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লেভানদোভস্কি ফের জালে বল পাঠান। এবার আর অফসাইড ট্র্যাপ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রাফিনিয়ার পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। সেল্টার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করার চেষ্টায় বল লেভার পায়েই মেরে বসেন। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ২০ গোল করলেন এই ৩৬ বছর বয়সী। এর মধ্যে লা লিহায় ১৪ ম্যাচেই ১৫ গোল করেছেন তিনি। লিগে ৮ গোলের বেশি নেই আর কারও। ৮২ মিনিটে সেল্টার একজনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কাসাদো। এটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১০জনের বার্সা আর কুলাতে পারেনি ১১জনের সেল্টার বিপক্ষে।

৮৪ মিনিটে কুন্দের ভুলে সেল্টা ম্যাচে ফেরে। কুন্দে বলের নিয়ন্ত্রণ হারালে বল জালে পাঠান গঞ্জালেস। এর দুই মিনিট পরেই ছয় গজি বক্সের কোণা থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান আলভারেস।
১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা । সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইতে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। আজ রাতে লেগানেসকে হারাতে পারলেই পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে ওঠার সুযোগ রিয়ালের সামনে।

১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সেল্টা ভিগো।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit