রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় উপমহাদেশে সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস। বিদেশে এমন একটি সফর তার ক্যানসার থেকে সুস্থতার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে বলে ধারণা করা হচ্ছে। এটি ২০২২ সালে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে তার বাতিল হওয়া সফর পুনর্পরিকল্পনা হতে পারে। সে বছর সেপ্টেম্বর মাসে রানির মৃত্যু হলে রাজা চার্লস তার উপমহাদেশ সফর বাতিল করেন।  

ব্রিটেনের পোস্ট-ব্রেক্সিট বিশ্বে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে রাজা এবং রানি ক্যামিলাকে যুক্ত করার জন্য উদ্যোগী ব্রিটিশ সরকার। একটি সূত্র বলেছে, গত এক বছর যেভাবে কেটেছে তাতে রাজা ও রানির জন্য এমন পরিকল্পনা খুবই উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশ সফর ব্রিটেনের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করবে। বিশ্বরাজনীতির এমন সময়ে রাজা এবং রানি একদম যথাযথ আম্বাসাডর।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের রাজা-রানির সফরের তালিকায় থাকা সম্ভাব্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সফরের প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে।  প্রিন্স অব ওয়েলস হিসেবে চার্লস ২০০৬ সালে ক্যামিলার সাথে পাকিস্তান সফর করেছিলেন এক সপ্তাহের জন্য। এরপর ২০১৯ সালে আবারও পাকিস্তান সফর করেছিলেন তারা।

সেই বছর নভেম্বরে চার্লস তার ১০তম সরকারি সফর হিসেবে ভারত গিয়েছিলেন, যেখানে তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং সামাজিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন। গত মাসে ব্রিটেনের রাজা ও রানি অস্ট্রেলিয়া এবং সামোয়া সফরের পথে স্পা ব্রেকের জন্য ভারতে যাত্রাবিরতি করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit