রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আইপিএলের মেগা নিলাম আজ, বাংলাদেশের কার ভাগ্য খুলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : তিন বছর পর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দুই দিন ব্যাপী এই মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। যার মধ্যে থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। সর্বোচ্চ খরচ করতে পারবেন ৬৪১.৫ কোটি রুপি।

২০১৬ সালে আইপিএল অভিষেকের পর ৫বার আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সবশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা গেছে মুস্তাফিজকে। এবারও কি দল পালটাবেন মুস্তাফিজ। নাকি সবশেষ মৌসুমে চেন্নাইয়ে দারুণ সাফল্য পাওয়ায় তাকে নিজেদের করে রাখবে ফ্র্যাঞ্চাইজটি। সেটি হওয়ার সম্ভাবনা আছে। কেননা, গত আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের মতো চোখ থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেনের দিকেও। সবশেষ বিশ্বকাপে দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন এই লেগি। শিকার করেছিলেন ১৪ উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালোই জানা আছে রিশাদের। যা তাকে দল পেতে সাহায্য করতে পারে। এছাড়াও লিটন, মেহেদি, তানজিম সাকিবরা থাকবেন দল পাওয়ার অপেক্ষায়।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য

২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান। 

১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।  

৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit