শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে পারে ভারত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ছিপ নিয়ে গেলো কোলা ব্যাঙে মাছ নিয়ে গেলো চিলে— এক কথায় পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বর্তমান পরিস্থিতি এখন এমনটাই। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত। এ অবস্থায় পাকিস্তান জানিয়েছিল, ভারতকে খেলতে হলে পাকিস্তানেই আসতে হবে; নয়তো ভারতের বিকল্প কোনো দল খোঁজা হবে কিংবা আগামীতে ভারতের সঙ্গে আর খেলবে না পাকিস্তান।

দুদেশের এই দ্বন্দ্ব মেটানোর কাজ করার কথা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। তবে সংস্থাটি এক রকম হাল ছেড়ে দিয়েছে বলা চলে। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনে পানি ঢালার পরিস্থিতি তৈরি হচ্ছে। পাকিস্তানের বদলে অন্য কোথায় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে এখন ভাবতে হচ্ছে আইসিসিকে।

এমনটি হলে বড়সড় ধাক্কায় খেতে হবে পাকিস্তানকে। কেননা, সবশেষ ১৯৯৬ সালে নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। মাঝের সময়টাতে লম্বা সময় দেশটিতে হয়নি ক্রিকেট। তবে সেই ধাক্কা সামলে পাকিস্তানে সবগুলো দেশ খেলে আসলেও ব্যতিক্রম কেবল ভারত। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত দেশটিতে যাচ্ছে না। তাদের দাবি, তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করার।

দুই দেশের এই সমস্যা মেটাতে না পেরে এখন ভিন্ন আয়োজক খুঁজতে নামতে হচ্ছে আইসিসিকে। পিটিআইয়ের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পাকিস্তান ভারতের দাবি মেনে না নিলে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিতে পারে আইসিসি। সেক্ষেত্রে শ্রীলংকা কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পূর্বে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার কথা বলা হলেও এ আলোচনা এখন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

এদিকে স্পোর্টস টাক একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, বিসিসিআই-এর অভ্যন্তরীণ আলোচনার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনও রয়েছে। কেননা, পাকিস্তান যদি তার অবস্থানে অটল থাকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করে; তবে টুর্নামেন্টটি ভারতে স্থানান্তরিত হতে পারে।

ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এক ‘কর্মকর্তা’র বরাত দিয়ে প্রতিবেদনে বলেছে, ওই কর্মকর্তা টুর্নামেন্টের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আইসিসি পরিস্থিতি সামাল দিতে আরও সক্রিয় হতে পারত বলেও মনে করেছেন তিনি।এসব পরিস্থিতির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ভারতের আবদার মেনে নেওয়া ছাড়া খুব একটা বিকল্প নেই পাকিস্তানের সামনে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit