শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফুলবাড়ীর দলদলিয়া গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অপরিপক্ক ধানের গাছ কেটে ফেলেন 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মোঃ সারেজুল ইসলামের ৭০শতাংশ জমির ধান কেটে ফেলেন। ফুলবাড়ী উপজেলার দলদলিয়া গ্রামে সারেজুল ইসলামের গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,আবু ফাজেল (৫২), পিতা- মৃত তোফাজ্জল, সাং- গৌরিপাড়া,ফুলবাড়ী, দিনাজপুর, আফলাতুজ্জামান মিটু (৪৫), আল আকসাফ লুডু (৩৮), উভয়ের পিতা- মৃত আশরাফ উদ্দীন, মোঃ জাকিরুল (৪০),মোঃ জুয়েল হোসেন (২৮), উভয়ের পিতা- আব্দুস সালাম, মোঃ আব্দুল সালাম (৫০), পিতা- মৃত ছামের আলী, মোঃ ফারুক (৩০), পিতা- মোশাররফ হোসেন ভুট্টু, সাং- কামালপুর, নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত আফাজ উদ্দীন, শরিফুল ইসলাম (৩৬), পিতা- মৃত নাজির উদ্দীন, সাং- গঙ্গাপুর, লিয়াকত আলী (৪৭), পিতা- মৃত খলিল উদ্দীন, সাং- গঙ্গাপুর, আজাহার হোসেন (৪০), পিতা- আবুল হোসেন, দলদলিয়া, মাদিলাহাট, ফুলবাড়ী, দিনাজপুর গংরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে গত ১৩/১১/২০২৪ খ্রি. সকাল সাড়ে ৯টায় উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামে সারেজুল ইসলামের ক্রয়কৃত ৭০শতাংশ জমির ধান কেটে ফেলেন।

এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। মোঃ সারেজুল ইসলাম জানান,জমি-জমার বিরোধকে কেন্দ্র করে উল্লেখ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী,দিনাজপুরে ১টি মামলা চলমান রয়েছে। যাহার সি আর মামলা নং-২২১/২৩(ফুলবাড়ী এবং ৭ ধারায় একটি মামলা চলমান, যাহার মামলা নং- ৩৯/২৪(ফুলঃ), তারা আদালতকে তোয়াক্কা না করে জোরপূর্বক ঐ জমির ধান কেটে ফেলেন। এই ঘটনায় সারেজুল ইসলাম গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখে ১১ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit