রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

রেসলার আন্ডারটেকারের গায়ে ফুটবল ক্লাবের জার্সি কেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার রাত ৯টায় জেনোয়ার এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করার পরই ব্যাপারটি পরিস্কার হয়ে যায়। ইতালিয়ান সিরি-আ’র জার্সি গায়ে আন্ডারটেকার! প্রতি মৌসুমেই ঘরের মাঠ ও পতিপক্ষের মাঠে খেলার দুটি জার্সির পাশাপাশি তৃতীয় একটি জার্সি করে থাকে ক্লাবগুলো। জেনোয়ার সেই তৃতীয় জার্সিটাই পরেছেন আন্ডারটেকার। পরে আরও দুটি ছবি পোস্ট করা হয়। রেসলিংয়ের রিংয়ে তিনি যেভাবে থাকেন, ছবিগুলোও ঠিক সেভাবেই তুলেছেন তিনি। 

চারবারের ডব্লিডব্লিই চ্যাম্পিয়ন ও একবারের রয়্যাল রাম্বলজয়ী সাবেক এই রেসলারকে দিয়ে তৃতীয় জার্সিটি পরিচয় করিয়ে দেওয়ার ব্যাখ্যা দিয়েছে ইতালির এই ক্লাবটি।  বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আন্ডারটেকারের মতো চ্যাম্পিয়ন রেসলাররা আছেন বলেই বিনোদন, সংগীত, শিল্প ও খেলাধুলা আরও সমৃদ্ধ হয়েছে। পজন্ম থেকে প্রজন্মে হাতবদল হওয়া ভালোবাসার এই খেলায় রিংয়ে কিংবদন্তিদের মধ্যে দেবতুল্য তিনি।’ 
 

গত ২৯ অক্টোবর এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে তৃতীয় জার্সির কিছু অংশ দেখানো হয়েছিল। কালো রঙের এই জার্সির সামনে সোনালি রঙে ব্যাজ ও স্পনসরের নাম লেখা। জার্সির পেছনের অংশে খেলোয়াড়ের নামও সোনালি রঙে। ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী রিটা ওরা গত মৌসুমে জেনোয়ার জার্সি উন্মোচনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সে ধারাবাহিকতায় এবারের মৌসুমে দেখা গেল আন্ডারটেকারকে। গত মৌসুমে জেনোয়ার ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিটা সোনালি রঙের জার্সি পরেছিলেন। ১৮৯৩ সালে যাত্রা শুরু করা জেনোয়া ইতালির সবচেয়ে পুরোনো ফুটবল ক্লাব।

৯ বার তারা ইতালির শীর্ষ লিগ জিতলেও সর্বশেষ সাফল্য ১৯২৪ সালে। এরপর আর লিগ জেতেনি জেনোয়া। ফুটবলের জগতে আন্ডারটেকারের আগমন নতুন নয়। গত ফেব্রুয়ারিতে সৌদি প্রো লিগের ফাইনালে আল নাসর-আল ও হিলাল ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে ঢুকেছিলেন রেসলিংয়ের রিংয়ে ‘আন্ডারটেকার’ নামে পরিচিতি পাওয়া মার্ক উইলিয়াম ক্যালাওয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit