শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জেলেনস্কিকে সরানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর (SVR)। 

রাশিয়ান সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, এসভিআর থেকে প্রাপ্ত তথ্যমতে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগামী বছর প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আয়োজন করার বিষয়টি বিবেচনা করছে। এর মাধ্যমে বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে এসভিআর।

এসভিআর আরও জানায়, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংস্থা ইউক্রেনের সুশীল সমাজের সংস্থাগুলোর ওপর প্রভাব বিস্তার করে তাদেরকে এমন একটি নির্বাচন প্রচারণায় উৎসাহিত করবে, যা জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পাবে।

নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীরা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মনোনীত হবেন এবং মার্কিন এনজিওগুলো স্থানীয় সংগঠনগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে সাহায্য করবে বলেও উল্লেখ করেছে রুশ গোয়েন্দা সংস্থাটি।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের উদ্যোগে পশ্চিমা অর্থায়নে পরিচালিত ইউক্রেনীয় কর্মীরা নতুন একটি প্রো-আমেরিকান রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে বলেই জানিয়েছে এসভিআর। 

রুশ গোয়েন্দা সংস্থাটির দাবি, এই দলটি ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদায় (Verkhovna Rada) প্রবেশ করে যে কোনো ইউক্রেনীয় নেতাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসভিআর-এর মতে, এই কর্মসূচি দেখাচ্ছে যে, মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তারা ইউক্রেনের ভবিষ্যৎ ও এর নেতৃত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতেই রাখতে চাইছেন। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit