শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

পাকিস্তানে যাচ্ছে না ভারত, পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : দিন তিনেক আগে, পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে চায় না; এমন কিছু এখনও পিসিবিকে জানায়নি বিসিসিআই কিংবা আইসিসি। তার অমন কথার পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে আশার আলো দেখেছিল পাকিস্তানের সমর্থকরা। 

তবে এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে পা রাখবে না বলে আইসিসিকে মেইলে পরিষ্কার করেছে বিসিসিআই। যা পরবর্তীতে পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিসিবির এক বিবৃতিতে।

বিষয়টি নিয়ে পিসিবি একজন মুখপাত্র বলেছেন, ‘পিসিবি তাদের পরামর্শ এবং নির্দেশনার জন্য ইমেলটি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে।’ আইসিসির ই-মেইলের এখনও কোনো জবাব দেয়নি পিসিবি। দেশটির সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানার পর এ ব্যাপারে আইসিসিকে মেইল করবে পিসিবি।

এর আগে বিভিন্ন সময় পাকিস্তানের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেলের দাবি করা হয়েছে। মডেল অনুসারে পাকিস্তানে বাকি দলগুলোর ম্যাচ হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যেটা দেখা গিয়েছিল সবশেষ এশিয়া কাপেও। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলংকায়।

ভারতের অমন দাবি মেনে নিয়ে সে সময় দেশটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও খেলে গেছে পাকিস্তান। তবে এবার সেটি কোনোভাবেই হতে দিতে চায় না পিসিবি। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit