বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কত টাকা বেতন নেন মুখ্যমন্ত্রী মমতা?

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কত টাকা বেতন পাবেন এবং ভাতা বাবদ কত টাকা পাবেন, তা নির্ধারণ করে থাকে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা। মুখ্যমন্ত্রীরা বেতনের পাশাপাশি ‘সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স’ (অতিথিদের জন্য), বিনামূল্যে থাকার জায়গা, যাতায়াত বাবদ ভাতাসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই বেতন এবং ভাতা পাওয়ার কথা। তিনি সেই বেতন এবং ভাতা পাওয়ার যোগ্য। 

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছেন যে তিনি বেতন বা ভাতা বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে এক পয়সাও নেন না। গত বছর সেপ্টেম্বরে যখন পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল, তখনও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়নি। ওই সময় মমতা বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে কোনো বেতন নেন না। নিজের বইয়ের স্বত্ব বাবদ যে রয়্যালটির টাকা পান, সেটাই তার জন্য যথেষ্ট। 

সেইসময় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘প্রত্যেকের বেতন বাড়ানো হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হল না। আমরা সবাই জানি যে আপনি বেতন নেন না। সেটা আপনার মহানুভবতা। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বেতনের সংশোধনের বিষয়টি প্রয়োজনীয়। ভবিষ্যতের কথা ভেবে সরকারিভাবে আপনার বেতন বাড়ানো হোক। নাহলে বিষয়টা ভালো দেখায় না। আপনার ভাতা বৃদ্ধি করারও অনুরোধে জানাচ্ছি।

যদিও সেই অনুরোধে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে ২০১৯ সালে শেষবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করা হয়েছিল। সেটাই এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন আছে। ২০১৯ সালে যা নির্ধারিত হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর মূল ভাতা হল ২৭,০০১ টাকা। আর মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাবদ মুখ্যমন্ত্রী ৯০,০০০ টাকা পাবেন। সবমিলিয়ে তার মাসিক বেতন হচ্ছে মাসিক ১,১৭,০০১ টাকা। 

সেখানে ভারতের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার নির্ধারিত বেতনের থেকে অনেক বেশি টাকা পান। একাধিক রিপোর্ট অনুযায়ী, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী মাসিক ৪.১ লাখ টাকা বেতন পান। দিল্লির মুখ্যমন্ত্রী পান ৩.৯ লাখ টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাসিক বেতন ৩.৫ লাখ টাকার বেশি বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit