শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, বাড়ল লেনদেনও

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১১ নভেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ দশমিক ৪২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৭৭ দশমিক ৪৫ পয়েন্ট ও ১ হাজার ১৯৫ দশমিক ২৯ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৬ কোটি ৯০ লাখ টাকা। এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি কোম্পানির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৯৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৪২ দশমিক ০২ পয়েন্টে ও ৯ হাজার ৩০ দশমিক ৪৫ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৯ দশমিক ৩২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৩৯ দশমিক ৩৯ পয়েন্টে ও ১২ হাজার ২৮১ দশমিক ৪৯ পয়েন্টে।
সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৮২ লাখ টাকা।
 
সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit