সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

শান্ত নেই, ‘ফাইনালে’ বাংলাদেশের অধিনায়ক কে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ। চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। স্বাভাবিকভাবেই এ ম্যাচে বাংলাদেশ মিস করতে দারুণ ছন্দে থাকা এক ব্যাটারকে। পাশাপাশি তার জায়গায় নেতৃত্ব কে দেবেন সেটা নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ায় লম্বা সময় ফিল্ডিংয়ে ছিলেন না শান্ত। তার জায়গায় নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার এ ম্যাচে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে দেখা যাবে মিরাজকে। জাতীয় দলে এবারই প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন মিরাজ। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তারকা এই অলরাউন্ডারের।

এর আগে দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পাওয়া শান্ত কাল রাতে এমআরআই করানো হয়। যার রিপোর্ট পাওয়া যায় আজ সকালে। সেখানেই জানা যায় তৃতীয় ওয়ানডেতে আজ বিকেল ৪টায় মাঠে নামা হচ্ছে না শান্তর। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও শান্তর খেলা নিয়ে রয়েছে শঙ্কা। যা নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।

তবে শান্তর না থাকা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। কেননা, শারজায় প্রথম ম্যাচে ৪৭ রান ও দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করেন শান্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬৮ রানের জয়ের ম্যাচে হন ম্যাচসেরা। তাই সিরিজ নির্ধারণী ফাইনালে শান্তর অভাব বোধ করবে বাংলাদেশ তা বলায় যায়।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit