সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ‍ কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. জুবায়ের (২৩)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে। 

রোহিঙ্গাদের বরাতে ওসি গিয়াস উদ্দিন জানান, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত জুবায়ের নামে এক রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে, ২১ অক্টোবর ভোররাতে উখিয়া উপজেলার ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit