শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গাজায় দুর্ভিক্ষের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি অত্যন্ত ঘনিয়ে এসেছে বলে সতর্ক করেছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের স্বাধীন কমিটি ‘ফ্যামিন রিভিউ কমিটি’ (এফআরসি)। শুক্রবার এ কমিটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি, নতুবা বিপর্যয় অনিবার্য।

ইসরায়েল দাবি করছে, তারা ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে। তবে, ফ্যামিন রিভিউ কমিটির মতে, জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, গাজা ইতোমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানবিক সহায়তা বাড়ানোর নির্দেশ দিলেও কার্যকর পদক্ষেপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের সামরিক অবরোধের কারণে গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ কমে গেছে। জাতিসংঘের হিসেবে, বর্তমানে গাজার উত্তরে ৭৫,০০০ থেকে ৯৫,০০০ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
দুর্ভিক্ষের পরিস্থিতি অত্যন্ত তীব্র হয়ে উঠেছে সতর্ক করে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা পরিস্থিতি উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যথায় মানবিক বিপর্যয় আরো গভীর হতে পারে বলে উল্লেখ করেছে তারা।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit