শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রাবির গবেষণা পুকুরের মাছ চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণা পুকুরের মাছ চুরি হয়েছে। এতে মাঝপথে গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। শনিবার এমন অভিযোগ তুলেছেন ফিশারীজ বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান। 

এ অধ্যাপক জানান, তেলাপিয়া মাছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি এসিডের অনুপাতের উপর কমার্সিয়াল ফিডের প্রভাব নিয়ে গবেষণা চলছিল। কিছুদিন হলেও গবেষণাটা শেষ হতো। এরমধ্যেই মাছ চুরি হলো। গত বছরও গবেষণার শুরুর দিকেই এমন ঘটনা ঘটেছিল। এভাবে ক্যাম্পাস অরক্ষিত হলে গবেষণা করা তো সম্ভব হবে না। বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করি। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সংলগ্ন ফিশারীজ গবেষণা পুকুরে ৮ কেজি তেলাপিয়া মাছের উপর গবেষণা চলছিল। শুক্রবার রাতে এই গবেষণার ঘের থেকে ২ কেজি মাছ চুরি হয়। এতে গুণগত মানের গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। এমন ঘটনা নতুন নয়। বিগত সময়েও প্রহরীকে হুমকি দিয়ে এসব পুকুরের মাছ চুরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ খান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit