শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

‘সংস্কার করতে দেরি করছেন কেন?’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বর্তমান সংবিধানকে বাকশালী সংবিধান বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সংবিধান কর্তৃত্ববাদী সংবিধান। তাহলে এই সংবিধানের অজুহাত দিয়ে কেন আপনারা সংস্কার করতে দেরি করছেন?

শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা তো বিপ্লবের মাধ্যমে তৈরি হওয়া একটি সরকার। এই সরকারের সবকিছু যে সংবিধান অনুযায়ী হতে হবে সেটার তো কোনো দরকার নেই। কারণ বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয় সেই সরকারকে নতুন করে সবকিছু করতে হয়। যাতে গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলো ডেভলপ করে, সেই প্রচেষ্টার জন্য অনেক কাজ করতে হবে যেটা বর্তমান সংবিধানের মধ্যে সংবিধিবদ্ধ নয়। এটা তো শেখ হাসিনার সংবিধান। শেখ হাসিনা কাটাছেঁড়া করে এমন একটি সংবিধান তৈরি করেছে।

তিনি বলেন, আপনারাতো (অন্তর্বর্তী সরকার) নিজেরাও সংবিধানের আওতায় ক্ষমতায় আসেননি, কিন্তু জনসমর্থন রয়েছে। দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে, আপনাদের কাজের গতি যদি কমে যায় তাহলে জনগণ মনে করবে আপনারা সঠিক কাজ করছেন না।

রিজভী বলেন, শেখ হাসিনা গায়ের জোরে তার প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য একের পর এক কাজ করেছেন। জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা সংযুক্ত করেছিলেন, এটা কি কোনো মানুষ অস্বীকার করে? আর শেখ হাসিনা যা করেছেন সবকিছুই তো গায়ের জোরে করেছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, দেশকে যারা পছন্দ করে না তারা চায় না বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের একটি আধুনিক চৌকস বাহিনীতে পরিণত হোক। শেখ হাসিনা শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য একের পর এক দেশবিরোধী কাজগুলো করে গেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে এদেশের ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী মানুষ বিদায় করেছে। সেই পরিস্থিতির আবার পুনরাবৃত্তি হোক এইটা তো এদেশের মানুষ চায় না।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ কৃষকদলের কেন্দ্রীয় এবং তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit