শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার দিনে রিজওয়ান-রউফের কীর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করার পথে দুটি কীর্তি গড়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার হারিস রউফ।

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার কীর্তি এখন রিজওয়ানের নামের পাশেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাই এই উইকেটরক্ষক ব্যাটার ক্যাচ নিয়েছেন ৬টি। যদিও ছয়টি ক্যাচ নিয়েও রেকর্ড গড়তে পারেননি তিনি। ওয়ানডেতে এক ম্যাচে রিজওয়ানের সমান ৬টি করে ক্যাচ নেওয়ার কীর্তি আছে ১৭ জনের। আর এর মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের একারই এই কীর্তি আছে ছয়বার। পাকিস্তানের হয়ে রিজওয়ানের আগে এই কীর্তি আছে সরফরাজ আহমেদেরও। ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

তবে অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে ছয়টি ক্যাচ নেওয়ার কৃতিত্বও রিজওয়ানের আগে ছিল মাত্র একজনের। ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ২০০০ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডের ভাগ বসিয়েছেন রিজওয়ান। রিজওয়ানের দিনে বল হাতে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন হারিস রউফ। ৮ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৫ উইকেট তুলেছেন এই পেসার। যার ফলে ৩৯ ওয়ানডেতে রউফের উইকেট এখন ৭৭টি। যা এই সময়ের মধ্যে পূর্ণ সদস্যের দেশগুলোর পেসারদের মধ্যে সবচেয়ে বেশি।

অভিষেকের পর থেকে নেওয়া উইকেটের দিক থেকে রউফকে ছাড়িয়ে যাওয়া একমাত্র বোলার হলেন ওমানের বিলাল খান। এ সময়ে তিনি ৮৩ উইকেট নিয়েছেন। তবে আইসিসি সহযোগী সদস্য দল হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে রউফের কৃতিত্ব পূর্ণ-সদস্য দেশগুলির মধ্যে। যা এই ফরম্যাচে দারুণ অর্জন। কেননা, এর মধ্যে দিয়ে রউফ ছাড়িয়ে গেছেন কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক এবং তারকা পেসার শাহিন আফ্রিদির সেট করা ৭৬ উইকেটের মাইলফলক।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit