রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে তার ইনজুরির ধাক্কাটা আরও বড়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। ক্রিকবাজকে এমন খবরই দিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে আঘাত পান মুশফিক। জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।

মুশফিকের চোট প্রসঙ্গে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর তিন ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলবেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit