শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুই ম্যাচ নয়, একটির কথাই ভাবতে চান মিরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে সময়টা সুখকর যাচ্ছে না একদমই। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দল। ফরম্যাট বদলেও স্বস্তি পাওয়া যায়নি খুব একটা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ।  

এ ম্যাচে ২৩৫ রান তাড়া করতে নামে টাইগাররা। শুরুটা ভালো করলেও ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বড় ব্যবধানে। শারজাহতে শনিবার দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে দুই দল। এরপর সোমবার হবে শেষ ওয়ানডে। সিরিজ বাঁচাতে দুই ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। তবে আপাতত দ্বিতীয় ওয়ানডের দিকেই চোখ রাখছেন মিরাজ।  

তিনি বলেন, ‘দেখুন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুইটা ম্যাচ আছে। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে, পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। যেহেতু একটা ম্যাচ খেলেছি এখানে, লম্বা সময় পর ওয়ানডে খেলছি; আপনি দেখবেন সাত-আট মাস আগে আমরা খেলেছি। ’

‘সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। আশা করি যে, যেহেতু অনেকদিন পর খেলেছি, এই মাঠের একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটা নিয়ে আমরা অনুশীলন করছি। ’

আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের হারে চিড় ধরায় তিনি ছিটকে গেছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া যে ধাক্কা, সেটি মানছেন মিরাজও।  

তিনি বলেন, ‘যেটা বললেন, মুশফিক ভাইয়ের কথা। এটা তো অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই যে ইনজুরি হয়েছে। উনি দলের ভেতর কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ তিনি যেভাবে ক্রিকেট খেলেন, দেশকে সার্ভিস দিয়ে গেছেন এটা অসাধারণ ছিল। ’

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit