শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এক ঘন্টার মধ্যে একই স্থানে তিনটি অভিযান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ঢাকা-সিলেট মাহসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় নিয়মিত অভিযান চালায় পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টার ব্যবধানে করা অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়।
পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা উপজেলার মো. আজহারুল (৩২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. রবিউল (২৪), সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার মো. রাশেদ (২৪) ও আখাউড়া উপজেলার গঙ্গাসাগরের রাবেয়া (২৭)।
এর মধ্যে আজহারুলের কাছ থেকে দুই কেজি গাঁজা, রবিউল ও রাশেদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, রাবেয়ার কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২৫ কেজি গাঁজা বহন করা পিকআপ উদ্ধার করা হয়। অপরদিকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার কসবা উপজেলার হাজীপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নেত্রকোনা জেলা সদরের মো. আলামিন মিয়া (৩২) ও মো. রুবেল (২৫)। 
কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit