শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম

বাংলাদেশ-ভারত সেনাপ্রধানদের বৈঠকে যে আলোচনা হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক হয়েছে।

বৈঠকের বিষয়ে গতকাল বুধবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।

পোস্টে জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দেওয়া হয়।

এক্স হ্যান্ডেলে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলি কলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ’প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন।

এদিকে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পালিয়ে যান। এ ঘটনার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন।

প্রিন্ট বলছে, বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়েও কিছু বলতে চাননি।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit