শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিল ওসমাবেশ থেকে খুনিদের গ্রেফতারের দাবিত জানান হয়। বৃহি¯পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা নায়েবে আমিরমা ওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, জামায়াত নেতা রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

সমাবেশে জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলার আমির মাওলানা. গোলাম মোরশেদ বলেন, সম্প্রতি চৌগাছাসহ যশোরে বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় আমাদের এক নেতা হত্যার শিকার হন। কি দোষ ছিল তার ? এলাকায় তিনি মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন। এইটাই দোষ?।

সমাবেশে বক্তারা বলেন, হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা হলেও পুলিশ তাদের আটক করতে পারেনি। সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদের যারা আশ্রয় দিচ্ছে তারা কোনো দলের নেতা কর্মী হতে পারেনা। যারা নতুন করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন, তারা নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন। বক্তারা সকল হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জামায়াত ইসলামীর গাজীর বাজার ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম সজলকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। সজল যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit